প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

কাজিপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ:-

সিরাজগঞ্জের কাজিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আহসান, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান,
কাজিপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান মিনু, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নূরুল হুদা তালুকদার। এছাড়াও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীলসমাজ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সামাজিক সংগঠন, উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করেন এবং বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। # (ছবি আছে)
অঞ্জনা চৌধুরী,কাজিপুর, সিরাজগঞ্জ।
০১৭৭৯৬২৬০৬৯ ২৫-০৩-২০২৬

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন