বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, ভোলা জেলা জামায়াতের সাবেক আমীর, ইসলামি ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি এবং ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জননন্দিত নেতা, মজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ভাইয়ের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ পূর্বের তুলনায় উন্নতির দিকে রয়েছে।
চিকিৎসকদের আশা, আর কিছুটা সুস্থতা অর্জন করলে খুব শীঘ্রই তাকে ICU থেকে কেবিনে স্থানান্তর করা হবে, ইনশাআল্লাহ।
ভোলা জেলার সর্বস্তরের জনগণসহ ইসলামি আন্দোলনের সকল ভাই-বোন, বিশেষ করে চরফ্যাশন ও মনপুরার সর্বস্তরের মানুষ যেভাবে খোঁজ-খবর নিয়েছেন ও দোয়া করেছেন, তার জন্য ভোলা জেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।
এছাড়াও অরোরা স্পেশালাইজড হাসপাতালের ICU বিভাগের সম্মানিত প্রফেসর, কনসালটেন্ট, চিকিৎসক, নার্স, পিসিএ, নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
মহান আল্লাহর দরবারে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি।

রিপোর্টার: মোহাম্মদ সাকিব মুন্সী 