পাবনার ভাঙ্গুড়ায় রাজু (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মোঃ শাহাদাত হোসেন (টুকি) মেম্বরসহ ৮/১০ জন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ) রাত সাড়ে ৭টার দিকে দিলপাশার গ্রামের গুপী ঘোষের বাড়ির সামনে ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজু উপজেলার দিলপাশার গ্রামের আবু সাইদ প্রামানিকের ছেলে।
তিনি গ্রামের মানুষের বাড়ি বাড়ি গিয়ে সরিষা ক্রয় করে বিভিন্ন হাট বাজারে বিক্রি করেন।
স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মহনপুর হাটে সরিষা বিক্রি করা ৩ লক্ষ টাকা নিয়ে দিলপাশার গ্রামের খোকন নামের এক কৃষকের ২০ হাজার টাকা দিয়ে যাওয়ার পথে মোঃ শাহাদাত হোসেন টুকির নেতৃত্বে ৮/১০ জন এসে রাজুর ওপর হামলা চালিয়ে তার কাছে থাকা টাকা গুলো নিয়ে তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়।
এ সময় রাজুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
খবর পেয়ে হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।

মোঃ আব্দুল আজিজ ব্যবস্থাপনা সম্পাদক 