প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত,

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬নং বড়ধুল ইউনিয়নের ভাঙ্গাবাড়ী হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। রবিবার (২২ মার্চ ২০২৬) বিকাল ৩টায় স্থানীয় ক্রীড়াপ্রেমী জনতার উপস্থিতিতে জমে ওঠে এই প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মাহমুদুল হাসান শান্ত।
প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য, সিরাজগঞ্জ-৫ , জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন আকন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তাহের লাভলু, সদস্য সচিব, ৬নং বড়ধুল ইউনিয়ন বিএনপি। খেলাটি পরিচালনা করেন মোঃ রুহুল আমিন ঈসা ও মোঃ রুবেল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ শাহ্ আলম আকন্দ, সভাপতি, ৬নং বড়ধুল ইউনিয়ন কৃষক দল।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় ক্ষিদ্রচাপড়ী ফুটবল একাদশ ও টাঙ্গাইল ফুটবল একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে ক্ষিদ্রচাপড়ী দল। নির্ধারিত সময়ের খেলায় তারা ২-০ গোল ব্যবধানে টাঙ্গাইল ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে ৩২ ইঞ্চি LED মনিটর তুলে দেওয়া হয়। এ সময় খেলোয়াড়দের আনন্দ-উল্লাস এবং দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।

এ ধরনের আয়োজন এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলছে বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতেও এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন