মনের অমিল থাকতে পারে। একজন আরেকজনকে ভালো নাও লাগতে পারে। কারো সঙ্গে ওঠাবসা কমও হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ভিন্নতা থাকাই স্বাভাবিক। কিন্তু স’ন্ত্রা’সী, চাঁ’দা’বাজ কিংবা ক্ষমতার দা’পট দেখিয়ে যদি কোনো সাংবাদিককে নি’র্যাত’ন করা হয়, তাহলে নীরব থাকা চলবে না।
যে সাংবাদিক নির্যাত’নের শিকার হয়েছে, সে যদি আমার ব্যক্তিগত শ’ত্রুও হয়, তবুও সত্য ও ন্যায়ের স্বার্থে তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। কারণ একজন সাংবাদিকের ওপর আ’ঘাত মানে সত্য বলার অধিকারকে আ’ঘাত করা।
সত্যকে উদঘাটন করতে এবং অ’ন্যায়কারীর বিষদাঁত ভেঙে দিতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু অ’ন্যায়ের বি’রুদ্ধে অবস্থান হবে এক ও অভিন্ন। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে এবং সাংবাদিকতার মর্যাদা রক্ষায় সবাইকে একসাথে দাঁড়াতে হবে।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক