প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

দিঘলিয়া উপজেলার তেতুলতলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা

খুলনা দিঘলিয়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২১ই মার্চ) সকালে উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে।

সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়ছে দিঘলিয়ার কেন্দ্রীয় ঈদগাহ (দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ) ময়দানে, যেখানে হাজারও মুসল্লি অংশ নেন।

দিঘলিয়া ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিতের সময় ছিল সকাল ৮টায় কিন্তু বৃষ্টির কারণে ৮:৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দিঘলিয়ার আশেপাশের এলাকার হাজার হাজার মুসল্লিরা জামাতে অংশ নেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

ঈদ জামাতের পরে মুসল্লিদের মধ্যে ঈদ শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময় সকল মুসলিম বান্দারা।

ঈদের জামাতে ইমামতি করেন মৃফতি মিকাইল। মেঘজাত করেন হাফেজ মাওলানা রেজওয়ান।

নামাজ মোনাজাতে ফিলিস্তিন ও ইরানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে শান্তি কামনা এবং ঈদুল ফিতরের মধ্য দিয়ে মুসলমানদের ভাতৃত্ববোধ যেন অটুট থাকে সেই দোয়া করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন