প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ভূঞাপুরে অসহায়দের পাশে জলিল খান শাড়ি, লুঙ্গি, নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণে মানবিক উদ্যোগ

খন্দকার আউয়াল ভাসানী টাঙ্গাইল প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ উদ্যোগ গ্রহণ করেন ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জলিল খান।

শুক্রবার (২০ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে শাড়ি, লুঙ্গি, নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে বিপুল সংখ্যক অসহায় মানুষ অংশগ্রহণ করেন এবং সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিতরণ অনুষ্ঠানে মোঃ জলিল খান বলেন,

“ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দ তখনই পরিপূর্ণ হয় যখন তা সবার মাঝে ভাগাভাগি করা যায়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি আমার সামর্থ্য অনুযায়ী সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন,

“মানবকল্যাণমূলক কার্যক্রমই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। জনগণের সুখ-দুঃখে পাশে থাকাই একজন দায়িত্বশীল কর্মীর পরিচয়। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে ভূঞাপুর পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল খান বলেন,

“ঈদ শুধু ধনী-গরিবের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সকল মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মোঃ জলিল খানের এই মানবিক কার্যক্রম আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”

তিনি আরও বলেন,

“রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে সমাজে বৈষম্য অনেকটাই কমে আসবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও ব্যাপকভাবে চালিয়ে যাওয়ার জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করব।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর পৌরসভার সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু তরফদার এবং ভূঞাপুর উপজেলা মহিলা দলের সভাপতি মোছাঃ সেলিনা তরফদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এলাকাবাসী এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, উপদেষ্টাঃ সাঈদা সুলতানা, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার


প্রিন্ট করুন