প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে শেখ ফরিদ বাহারকে নিয়োগের দাবি জোরালো

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা

ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ ফরিদ বাহারকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। তারা মনে করেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতার জন্য শেখ ফরিদ বাহার এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার যোগ্য।
এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবুল কাশেম এবং একই সংস্থার সহকারী যুগ্ম মহাসচিব ও ফেনী জেলা আঞ্চলিক পরিচালক মোহাম্মদ হানিফ সাংবাদিক এক যৌথ আবেদনে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শেখ ফরিদ বাহারকে ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, শেখ ফরিদ বাহার ফেনীর রাজনীতিতে একজন মেধাবী, সৎ ও নির্লোভ নেতা হিসেবে সুপরিচিত। ছাত্ররাজনীতি থেকে শুরু করে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে বলেও দাবি করেন তারা। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনো পিছিয়ে যাননি।
ফেনীর রাজনীতিতে ছাত্রদলের সাবেক সভাপতি হিসেবে শেখ ফরিদ বাহার দীর্ঘ সময় সক্রিয় ভূমিকা পালন করেছেন। ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বর্তমানে তিনি ফেনী জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় নেতাকর্মীদের মতে, শেখ ফরিদ বাহারকে ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলে তিনি তার অভিজ্ঞতা, সততা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে পারবেন। পাশাপাশি জেলার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নেতাকর্মীরা এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, শেখ ফরিদ বাহারের দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সংগ্রাম এবং সাংগঠনিক দক্ষতা বিবেচনায় নিয়ে তাকে ফেনী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি সদয়ভাবে বিবেচনা করা হবে।
একই সঙ্গে তারা ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ভিপি জয়নাল আবেদীন এবং মাননীয় মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্রতিও বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
নেতাকর্মীরা বলেন, শেখ ফরিদ বাহার দীর্ঘদিন ধরে ফেনীর মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে আসছেন। তার নেতৃত্বে জেলার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং জেলা পরিষদের কার্যক্রমও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, ফেনীর রাজনীতিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে দল আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উৎসাহিত হবেন। শেখ ফরিদ বাহার সেই ধরনের একজন নেতা, যিনি সব সময় দলের জন্য নিবেদিত থেকেছেন।
শেষে ফেনী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শেখ ফরিদ বাহারের জন্য শুভকামনা জানিয়ে বলেন, তিনি যেন আগামী দিনে আরও বড় দায়িত্ব নিয়ে ফেনী জেলার মানুষের সেবা করতে পারেন—এটাই তাদের প্রত্যাশা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন