প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

তাড়াশে প্রতিবন্ধী নারীর ঘরে ঈদ উপহার ও নতুন পোষাক দিলেন বিএনপি নেতা

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ
  1. সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী এক নারীকে ঈদ শুভেচ্ছা ও উপহার দিয়েছেন বিএনপি নেতা খন্দকার সাইফুল ইসলাম।
  2. ‎
  3. ‎সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে সোনা উল্লার মেয়ে  প্রতিবন্ধী রাবেয়া খাতুন ও ছেলে ইসরাফিল ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোষাক,লাচ্চা সেমাই,এক বস্তা চাউল ও কাঁচা বাজার তার বাড়িতে গিয়ে পৌছেদেন।
  4. ‎
  5. ‎জানা গেছে, জীবনের ৫০টি বছর পার করা উপজেলার কালিদাসনিলী গ্রামে মৃত সোনা উল্লার
  6. ‎প্রতিবন্ধী মেয়ে রাবেয়া খাতুন জন্ম থেকেই প্রতিবন্ধী সে কথা বলতে ও চলাফেরা করতে পারে না। দিন-রাত কাটে সরকারের দেওয়া একটি  ঘরে।  একই সাথে তার আপন ভাইও প্রতিবন্ধী বোনের সাথে অভাব অনাটনে সংসার চালান।
  7. ‎
  8. ‎প্রতিবন্ধী এ নারীর জীবন  সংগ্রামের গল্প শুনে তার বাড়িতে ছুটে যান বিএনপি নেতা খন্দকার সাইফুল্লাহ ইসলাম। এ সময় তাদের জন্য নতুন পোষাক,লাচ্চা,সেমাই,চিনি,মিসরি,এক বস্তা চাউল ও কাঁচা বাজার তার বাড়িতে গিয়ে পৌছিয়েদেন। অপর দিকে একই দিনে ঘর-বাড়ি হারানো তাড়াশ সদর ইউনিয়নের শ্রী কৃষ্ণপুর গ্রামের উদিস চন্দ মাহাতোর পরিবার কেও তিনি একই ধরনের সহযোগিতা করেন।
  9. ‎
  10. ‎বিএনপি নেতা খন্দকার সাইফুল্লাহ ইসলাম
  11. ‎তাড়াশ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা
  12. ‎মরহুম খন্দকার আলী আকবার এর ছোট ছেলে ও তাড়াশ পৌর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক।
  13. ‎এ ব্যাপারে খন্দকার সাইফুল্লাহ ইসলাম বলেন,
  14. ‎ আমার বাবা গরীব দুঃখী মানুষ কে ভালবাসতেন। আমিও চেষ্টা করি গরীব দুঃখী মানুষের পাশে দাড়াতে। আমরা নতুন পোষাক পরবো আর সমাজের গরীব দুঃখী মানুষ ছেঁড়া কাপড় পরে থাকবে এটা হতে পারে না। সকলের উচিত এ ধরেনর অসহায় মানুষের পাশে দাড়ানো। আমি তাড়াশ পৌর সভার এমন শতাধিক পরিবার কে ঈদ উপহার দেব ইনশাআল্লাহ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন