আমি নতুন জামা পরব, আর ওরা পরবে না—এটা হতে পারে না!” 😭 !
কুমিল্লার রাস্তায় থাকা একঝাঁক পথশিশুর মুখে ফুটল অকৃত্রিম হাসি। আর এই হাসির নেপথ্যে আছে তামন্না নামের এক অসাধারণ
স্কুল ছাত্রী। নিজের বিলাসিতা নয়, বরং অবহেলিত শিশুদের জন্য নিজের শ্রম ও মেধাকে বিলিয়ে দিয়ে অনন্য এক দৃষ্টান্ত গড়ল সে।
তামন্নার এই মানবিক লড়াই:
হাতে সেলাই করা মমতা:
তামন্না ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে হলেও বর্তমানে কুমিল্লায় দশম শ্রেণিতে পড়াশোনা করে। সে কেবল কাপড় বিলিয়েই ক্ষান্ত হয়নি, প্রতিটি জামা সে নিজে টেইলারিংয়ের কাজ করে নিজ হাতে সেলাই করেছে।
সহপাঠীদের একতা:
এই মহৎ কাজে তামন্নার সহপাঠীরাও এগিয়ে এসেছে। তারা টাকা দিয়ে সহযোগিতা করেছে আর তামন্না সেই টাকা দিয়ে কাপড় কিনে দিনরাত পরিশ্রম করে তৈরি করেছে এসব নতুন পোশাক।
অসহায় শিশুদের শেষ ভরসা: কুমিল্লার টাউন হল মাঠ ও রেল স্টেশনে মাইকিং করে শিশুদের জড়ো করা হয়। এক পথশিশু আবেগজড়িত কণ্ঠে জানায়, “এটাই আমার এবারের ঈদের একমাত্র নতুন জামা, আর কোনো জামা নেই।”

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 