পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মাদ্রাসাতুল হাসানওয়াল হোসাইন (রা:) ইসলামিয়া সুন্নিয়া’র মাঠ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগির পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্য জোরদার করার আহ্বান জানান তারা।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের মরহুম সাবেক চেয়ারম্যান আলী আহমদের সুযোগ্য সন্তান আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সভাপতি শওকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সুলতানা মোহাম্মদ, সাংবাদিক আমানুল্লাহ আমান, সমাজের মুরুব্বী মক্তুল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে হযরত মাওলানা নিজাম উদ্দিন দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতের মাধ্যমে দোয়া ও ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

কামরুল ইসলাম 