প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

‎মুক্তাগাছায় শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‎ডাঃ মোঃ আবুল কালাম, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

‎ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে আয়োজিত এ সভায় ইউনিয়নের সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবুল এর পক্ষে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মুক্তাগাছা উপজেলার আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লি. বৃহত্তর ময়মনসিংহ ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর মোঃ সাইফুদ্দিন আহমেদ সবুজ।
‎উক্ত সভায় মুক্তাগাছা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন আকন্দ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুন নাহার, সাবেক সেক্রেটারি, অত্র ক্রেডিট ইউনিয়ন, সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, মুক্তাগাছা উপজেলা, ময়মনসিংহ, অবসর প্রাপ্ত সহঃ শিক্ষক, আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল ও প্রধান শিক্ষক, প্রাথমিক শাখা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল, মোঃ আব্দুল জলিল, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক, ঝনকা সঃ প্রাঃ বিদ্যালয়, মুক্তাগাছা,  জাকিয়া সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মুক্তাগাছা, মোঃ মাসুদ রানা, জেলা প্রোগ্রাম অফিসার, কালব লিঃ, ময়মনসিংহ, অত্র সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ মুজাহিদুর রহমান, ডিরেক্টর মোহাম্মদ ময়েজ উদ্দিন আকন্দ, এ.এইচ.এম মোস্তফা কামাল (রতন), মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ব্যবস্থাপক হিলারী আতিওয়ারা, প্রোগ্রাম এ্যাসিস্ট্যান্ট মোঃ বিল্লাল হোসেন, অফিস সহায়ক মোঃ রোকনুজ্জামান আকন্দ (সুমন) প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি জহিরুল ইসলাম খান।

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের গত বছরের আয়-ব্যয়ের হিসাব, কার্যক্রমের প্রতিবেদন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি সদস্যদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে ইউনিয়নের বিভিন্ন সঞ্চয় ও ঋণ কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, কো-অপারেটিভ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানগুলো পারস্পরিক সহযোগিতা ও সঞ্চয়ের মাধ্যমে সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা এই ইউনিয়নের কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার আহ্বান জানান।
‎সভায় ইউনিয়নের সদস্যদের মধ্যে মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব উপস্থাপন এবং গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে সংগঠনের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।
‎উল্লেখ্য যে, অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলো দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন