প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আবু জাফর, সাতক্ষীরা

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ মোকবুল হোসেন।
ইফতারের আগে বাংলাদেশ পুলিশসহ দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি, শান্তি এবং সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস এম রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ রাজীব, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মোঃ আরাফাত ও মোঃ ইমরান খানসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ডিআইও–১, ওসি (ডিবি), টিআই (অ্যাডমিন) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন