প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

রণবীরের ‘রামায়ণ টু’র শুটিং শুরু

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

বলিউডের অন্যতম আলোচিত প্রজেক্ট নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’। দীর্ঘ প্রতীক্ষার পর এই ছবিকে ঘিরে এবার এল বড় এক আপডেট। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত এই মহাকাব্যিক সিনেমার দ্বিতীয় ভাগের শুটিং ইতোমধ্যেই শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সিনেমাটির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ‘সীতাহরণ’ পর্বের দৃশ্যধারণের কাজ এখন তুঙ্গে। ২০২৬ সালের দীপাবলিতে ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তি পাওয়ার কথা থাকলেও নির্মাতারা কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না।
তাই প্রথম পর্বের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় পর্বের কাজ গুছিয়ে রাখছেন পরিচালক। এই পর্বে রণবীর কাপুরকে দেখা যাবে রামের চরিত্রে এবং তার বিপরীতে সীতা হয়ে পর্দায় আসবেন দক্ষিণী তারকা সাই পল্লবী।
অন্যদিকে, এই সিনেমার অন্যতম আকর্ষণ সানি দেওল। তাকে দেখা যাবে পবনপুত্র হনুমানের ভূমিকায়। চলতি সপ্তাহে সানি দেওল সেটে যোগ দেবেন এবং তার অংশের শুটিং শুরু করবেন।
রণবীর বর্তমানে মুম্বাইয়ের ইনডোর সেটে সীতাহরণ এবং তার পরবর্তী বিরহের দৃশ্যগুলোর জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন। বড় বাজেট, ভিএফএক্সের কারসাজি আর তারকাবহুল কাস্টি সব মিলিয়ে ভারতীয় সিনেমার ইতিহাসে ‘রামায়ণ’ নতুন কোনো মাইলফলক তৈরি করতে পারে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন