প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

জনভোগান্তি নিরসনে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন পাবনা জেলা ছাত্রদল নেতাকর্মীদের

মোঃ ওমর ফারুক (সানি), স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদ উল ফিতরকে ঘিরে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে সৃষ্টি হচ্ছে যানজট। বিপন্ন হয়ে পড়েছে সাধারনের যাতায়াত। ইফতার সামগ্রী কিনতে আসা রোজদার, বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা মানুষদের ঘটছে যেনো নাভিশ্বাস। রিকশা, অটোবাইক, বৌ রিকশা, সাইকেল, মোটর সাইকেল, নানা পন্যের ভ্যান, সব মিলিয়ে বেশ নাজুক অবস্থা আব্দুল হামিদ সড়কের।

সাধারন মানুষের চলাচলকে নির্বিঘ্ন করতে গতকাল দুপুরের পর থেকে ইফতারের পূর্ব মুহুর্ত পর্যন্ত শহীদ চত্বর থেকে নিউমার্কেট পর্যন্ত স্বেচ্ছাসেবী হয়ে ট্রাফিক পুলিশের মতো দায়িত্ব পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা।

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুজ্জামান প্রিন্সের নেতৃত্বে প্রায় ৫০ জনের মতো ছাত্রদল নেতাকর্মী এ দায়িত্ব পালন করেন। সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিসুল হক বাবু নিজে তাদের সাথে উপস্থিত থেকে পুরোটা সময় তাদের কার্যক্রমের তদারকি ও সমন্বয় করেন, অনুপ্রাণিত করেন তাদের ভালো কাজের।

এ সময় এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারন সম্পাদক ইমরুল কায়েস কাব্যসহ ছাত্রদলের দায়িত্বশীলেরা উপস্থিত ছিলেন। তারা জানান, পাবনা সদর আসনের সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাসের পরামর্শে ও নির্দেশে তারা জনভোগান্তি নিরসনে এই দায়িত্ব পালন করেছেন। এও জানান যে, ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন ট্রাফিক পুলিশের মতো এমন দায়িত্ব পালন করবেন তারা। ছাত্রদল নেতাকর্মীদের এমন জনকল্যাণমূলক কার্যক্রম সকলের নজর কেড়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন