প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নোয়াখালীতে তৃণমূল আ’লীগের উদ্যেগে দোয়া ও ইফতারের আয়োজন

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের উদ্যেগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন সম্পুর্ন হয়েছে।

(১২ মার্চ) বৃহস্পতিবার নোয়াখালী জেলা শহর মাইজদী দারুচিনি রেস্টুরেন্টে তৃণমূল আওয়ামী লীগের কর্মীসমর্থকদের আয়োজনে ও তৃণমূল আওয়ামী লীগ নেতা মোঃ জাহাঙ্গীর শেখের সার্বিক তত্বাবধানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা শেষে আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা সহ দেশব্যাপী কারাবন্দী এবং হামলা মামলা ও নির্যাতনের শিকার ভুক্তভোগী তৃণমূল নেতাকর্মীদের জন্য বিশেষ দোয়া করা হয়েছে।

আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে নোয়াখালী সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অসংখ্য কর্মীসমর্থক ও বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেছে। ইফতার মাহফিলে ইফতারের পাশাপাশি আমন্ত্রিত নেতাকর্মীদের মাঝে খাবার পরিবেশন করা হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন