প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

উখিয়ায় ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক

কামরুল ইসলাম

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের চারজনকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ২টা ১০ মিনিটে অভিযানটি পরিচালনা করা হয়। ১৪ এপিবিএনের সদস্যরা কুতুপালং ক্যাম্প-২/ওয়েস্ট ব্লক ডি/৪ এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা মোঃ তাহেরের শেডে তল্লাশি চালান। এ সময় সেখান থেকে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—তাহের (৫০), হাসিনা (৪০), ওমর (২৩) ও উম্মে সালমা (১৯)। তারা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এপিবিএন জানায়, রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন