প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

সাংবাদিক রোমানাকে প্রাণনাশের হুমকি: দক্ষিণখান থানায় জিডি।

স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ

দৈনিক আমাদের কণ্ঠের স্টাফ রিপোর্টার রোমানা রহমানকে প্রাণনাশের হুমকি দিয়েছে কতিপয় দুষ্কৃতকারী। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক। জিডি নং- ৬২৩, তারিখ: ১০/০৩/২০২৬ইং।
জিডি সূত্রে জানা গেছে, প্রকাশিত একটি সংবাদের জেরে গত ৯ মার্চ রাত আনুমানিক ১১টার সময় বিবাদী রনি (৪৫) ও নাদিয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরও একজন দক্ষিণখান থানাধীন কাওলা এলাকায় রোমানার বাসায় চড়াও হয়। সেখানে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে বড় ধরনের শারীরিক ক্ষতিসহ খুন-জখমের হুমকি প্রদান করে।
​”পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে নিজ বাসায় হুমকির শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
— রোমানা রহমান, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের কণ্ঠ।
এই ঘটনার পর থেকে সাংবাদিক রোমানা ও তার পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনার আশঙ্কায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি পুলিশের যথাযথ সহযোগিতা চেয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন