প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

পবিত্র মাহে রমজান উপলক্ষে “আলোচনা সভা ও ইফতার মাহফিল–২০২৬” অনুষ্ঠিত

ডাঃ মোঃ আবুল কালাম

অনুষ্ঠানটির আয়োজন করে এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, মুক্তাগাছা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। পরে নাতে রাসুল (সা.) পরিবেশন করেন তোফাজ্জল হোসেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সভাপতিত্ব করেন মোহাম্মদ শামীম, অধ্যক্ষ ও পরিচালক, এম এন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব আব্দুল করিম
ড. আবু উমর উদ্দিন আহমেদ চৌধুরী
উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম
অধ্যাপক শামসুল হক
অধ্যাপক আবু বকর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্যে অধ্যাপক শামসুল হক বলেন, রমজান মানুষকে নৈতিকতা ও আত্মসংযমের শিক্ষা দেয়। তিনি সমাজে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী প্রত্যাশী।
প্রধান অতিথি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ তার বক্তব্যে বলেন, রমজান মাস মানুষের আত্মশুদ্ধির মাস। এই মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন