সকালের নাস্তায় ডিম চাই থাকা ,
পেট পুরে খেয়ে যায় যার আছে টাকা।
ধীরে ধীরে বেড়ে যায় সকালের রোদ ,
টেবিলের উপরে বড়ো পরোটার স্তুপ ।
খ্যাঁচ খ্যাঁচে দোকানির চোখেতে ক্রোধ ,
দূরে গরিব শিশু দাঁড়িয়ে চুপ।
খাবারের গন্ধটা নাকে এসে লাগে ,
কতবার যে জিবেতে এসে যায় পানি ।
পেটের ক্ষুধাটা হানা দিতে থাকে ,
দূর থেকে দেখা শুধু মুখ ভরা গ্লানি ।
আগুনের হলকায় দোকানির রাগ ,
ধুর্ ধুর্ ছাই ছাই এই ব্যাটা ভাগ ভাগ
খাবারে চোখ কেন দূরে সরে থাক
পথের শিশুটা কেবল থাকে নির্বাক।
এমন অগণিত শিশু সারাদেশ জুড়ে ,
যারা কেউই আসেনি পাতাল ফুঁড়ে
এসেছে ভুল করে মায়ের কোলে
চোখ মেলে চেয়ে দেখে
অনাদর অবহেলার সাপগুলো
যখন তখন ফণা তোলে।
ক্ষণে ক্ষণে ক্ষুধা নিয়ে পথে পথে ঘোরে ।
পাশ কেটে যায় মানুষেরা হাঁটে জোরে জোরে
বুঝে নেয় শিশুটা নেই তার কেউ ,
পথ ঘাট সব খানে স্বার্থের ঢেউ।
ক্ষুধাটা নেয় কভু দানবের রূপ ,
শিশুটাই তখন আর দাঁড়ায়না ,
চুপ করে খাবার থাবায় পুরে দেয় জোরে দোড়
কেউ কেউ বলে ওঠে ধর ব্যাটা চোর চোর ।
তখনো সূর্যটা ছড়ায় আলো ,
যে যার মতো করে থেকে যায়
ভালো পাখিরা গেয়ে যায় সুমধুর গান ,
কি বিচিত্র এ পৃথিবী প্রকৃতির কি দান ।

ইউ বি টিভি ডেস্ক 