প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনু্ঠিত

‎রবি ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ তারিখে ২০২৬ সাধারণ সভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
‎
‎শেখ শওকত আলী, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) সভাপতি এবং মোঃ সোহেল রানা, উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
‎
‎অন্যান্য উল্লেখযোগ্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন: মোঃ মাহফুজুর রহমান- সহসভাপতি, মেহেফুজুর রহমান- সহ-সভাপতি, মতিউর রহমান- সহ সাধারণ সম্পাদক, মো: মাকরুজ্জামান – সহ সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম কাউসার- সাংগঠনিক সম্পাদক, নিয়ামুর রহমান- কোষাধ্যক্ষ এবং শিরিন আফরোজ অণু- সাংস্কৃতিক সম্পাদকসহ ১৯ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুসারে নির্বাচিত প্রতিনিধিগণ আগামী দুই বছর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন