প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা

কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার মহোদয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় শারদীয় দুর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রাসঙ্গিক বিষয়ে উপস্থিত সকলের মতামত শুনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা পূর্ববর্তী ও পূজা চলাকালীন করণীয় বর্জনীয় এবং পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি সহ সংশ্লিষ্ট সকলের সার্বিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন আমরা সকলে মিলে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে কুমিল্লায় শারদীয় দুর্গোৎসব উদযাপন করবো।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব আবুবকর সিদ্দিক ,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জগণ ও জেলা, মহানগর ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন