প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে নগদ অর্থ সহায়তা প্রদান

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এ পির আয়োজনে পারিবারিক আয় বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নির্বাচিত অতি – দরিদ্র পরিবারের মাঝে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান – ২০২৬ অনুষ্ঠিত। গত ৮ মার্চ ২০২৬ ইং রোজ রবিবার বিকেলে কাহারোল উপজেলা হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এর সভাপতিত্বে, ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে নির্বাচিত অতি দরিদ্র পরিবারের মাঝে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ৩৭৫ জন উপকার ভোগী দের মাঝে ৯ হাজার ৬৭৫ টাকা করে প্রদান করা হয়েছে। এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন,,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস,সিনিয়র প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, প্রোগ্রাম অফিসার মিঃআলবিনুশ সরেন। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন