প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলের ভেন্যু ও সময় নির্ধারণ

হাকীম মোঃ আবুল কালাম জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

আলহামদুলিল্লাহ, আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় ভাস্কর পবিত্র মাহে রমজান উপলক্ষে গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলা ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের ভেন্যু ও সময় নির্ধারণ করা হয়েছে।

তারিখ: ১৩ মার্চ ২০২৬, শুক্রবার
স্থান: অনুভব কমিউনিটি সেন্টার
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ ময়মনসিংহ জেলার সম্মানিত নেতৃবৃন্দ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদ–এর সভাপতি Md. Mosharaf Hossen, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুব অধিকার পরিষদ ময়মনসিংহ মহানগরের সভাপতি ফয়সাল রাব্বি, ছাত্র অধিকার পরিষদ মহানগর সভাপতি শাহেদ আলী সাগর, সদর উপজেলার সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ আকাশ এবং সংগঠনের সক্রিয় নেতা মোঃ আসাদুজ্জামান আসাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে এবং উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন