নারী ক্ষমতায় নারী সমতা এই শব্দ গুলোবইয়ের ভাষায় সীমাবদ্ধ। এই শব্দ দুইটি সঠিক বাস্তবরূপ দিতে গিয়ে সরকারী বেসরকারী কোটিকোটি টাকা খরচে অনেক প্রকল্প কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার হিসেব দিয়ে শেষ করা যাবেনা। অথচ বাতির নিচে অন্ধকার!
প্রতিবছর মতো এবারো দায়সারা ভাবে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে এন,জি,ও সংস্থা প্রত্যাশির সহযোগিতায় উখিয়া উপজেলা হলরুমে (৮মার্চ) সকাল ১১ টার সময় বেশ ঘটা আয়োজন দেখিয়ে দায়সারা ভাবে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এই সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, মহিলা বিষয়ক অধিদপ্তর উখিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সহ আরো বেশ কিছু সংখ্যক সরকারি বেসরকারি কর্মকতা।
অনুষ্ঠান শুরুর পূর্বে প্রতিবেদক নারী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক পুরস্কার প্রাপ্ত “অদম্য নারী ” দের দাওয়াতের ব্যাপারে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার কাছ থেকে জানতে চাইলে তিনি জানান এই ব্যাপারে আমি জানিনা তাদের একটি কমিটি আছে তারা জানেন। ঠিক একই বিষয়ে উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি অফিস সহকারী আফজলের শরণাপন্ন হতে বলেন। পরর্বতীতে প্রতিবেদক অদম্য নারী পুরষ্কার ভূষিত নারী নেতৃ ও সাংবাদিক কামরুন তানিয়ার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান সত্যিকার অর্থে আমরা আজ বেদনাহত,মর্মাহত উখিয়া উপজেলা থেকে বিভিন্ন ক্যাটাগড়িতে আমরা চারজন অদম্য নারী পুরষ্কারে ভূষিত হয়েছিলাম ২০২৫ সালে শেষের দিকে । সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী স্যার ও মহিলা বিষয় কর্মকর্তার হাত থেকে আমরা সার্টিফিকেট ও পুরুষ্কার গ্রহণ করেছিলাম এর পর থেকে প্রশাসন আমাদের আর কোন খুঁজ খবর রাখেনি অথচ আজ আন্তর্জাতিক নারী দিবস পালন হচ্ছে আমরা এই দিবসে প্রশাসনের কাছ থেকে কোন ডাক পেলামনা আমাদের ইচ্ছে করে উপেক্ষিত করা হয়েছে আমরা টাকা পয়সা চাইনা ধনসম্পদ চাইনা শুধু সম্মান টুকু চাই। তবে কেন আজ এমন একটি গুরুত্বপূর্ণ দিনে নারীদের গুরুত্বপূর্ণ দিলেন উখিয়া উপজেলা প্রশাসন কতৃকপক্ষ আমাদের কেন ডাকলেননা আমি কতৃপক্ষের কাছে বিনিত ভাবে প্রশ্ন রেখে গেলাম। শুধু বইয়ের ভাষা বলে গেলে হবেনা দায়িত্বশীলদের আরও দায়িত্ববান হওয়া দরকার। আমাদের উপেক্ষিত করার দায়বার যথাযথ কর্তৃপক্ষকে নিতে হবে। আমরা নারী আমরা অবলা না। আমরাও সবপারি সব জানি।

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার 