আজ টি-২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তবে ফাইনালের আগে আলোচনায় এসেছে এক অস্বস্তিকর পরিসংখ্যান—রবিবারের ফাইনাল ভারতের জন্য খুব একটা সুখের নয়।
বিশ্বকাপ ইতিহাসে রবিবারে খেলা তিনটি ফাইনালেই হেরেছে ভারত—২০০৩, ২০১৪ ও ২০২৩ সালে।
অন্যদিকে ভারতের বিশ্বকাপ জয়ের স্মৃতিগুলো এসেছে অন্য দিনে—১৯৮৩ ও ২০১১ সালের ফাইনাল ছিল শনিবার, আর ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ফাইনাল হয়েছিল সোমবার।
তাই আজকের ফাইনালের আগে প্রশ্ন উঠছে—রবিবারের সেই পুরোনো সমীকরণ কি ভাঙতে পারবে ভারত?

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 