পাকিস্তানি ক্রিকেটারদের জরিমানার খবর ‘গুজব’— বললেন রিজওয়ান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তানি ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা করা হয়েছে— এমন খবর ছড়ালেও সেটিকে গুজব বলছেন মোহাম্মদ রিজওয়ান।
রিজওয়ানের ভাষায়, পিসিবি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই এসব খবর নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
এদিকে বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে বাংলাদেশ সফরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।
📅 ১১ মার্চ থেকে মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক 