কক্সবাজারের খুরুস্কুল ইউনিয়ন মহিলাদলের সভাপতি উখিয়া উপজেলার এককালের সাড়াজাগানো আবৃত্তি শিল্পীও মঞ্চ নাটক অভিনেত্রী হোসনে আরা আজাদ বেবী কক্সবাজার সদর উপজেলা (ভিজিপি) বরাদ্দ ও বাছাই কমিটির গণ্যমান্য ব্যক্তি হিসেবে মনোনীত হয়েছে।
গত (৪ মার্চ) কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম স্বাক্ষরিত একটি সরকারি পরিপত্রের মাধ্যমে বিষয়টি জানা যায়।
এই বিষয়ে খুরুস্কুল মহিলা দলের সভাপতি হোসনে আরা আজাদ বেবীর সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি জানান, আমার এই অর্জনের পেছনে কক্সবাজার -৩ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল ভাই ও ওনার সহধর্মিণী। আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, হোসনে আরা আজাদ বেবী উখিয়া উপজেলার বিশিষ্ট চারণ কবি প্রয়াত মুক্তি যুদ্ধা ফয়েজ আহাম্মদ বাঙালীর কনিষ্ঠ কন্যা। এবং খুরুস্কুল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও সাবেক যুবদল নেতা ফয়েজউল্লাহর সহধর্মিণী।

সিরাজুল কবির বুলবুল উখিয়া কক্সবাজার 