প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

উখিয়া রাজাপালং ইউনিয়ন তিনটি ইউনিয়নে বিভক্ত করা উচিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া, কক্সবাজার

উখিয়া উপজেলার মধ্যে সবচেয়ে জনবহুল ব্যতিব্যস্ত ইউনিয়ন হচ্ছে রাজাপালং ইউনিয়ন এই ইউনিয়নে অবস্থিত উখিয়া থানা,উখিয়া উপজেলা প্রশাসন সহ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বরত প্রশাসনিক অধিদপ্তরসমুহ।

তেরো পালংয়ের মধ্যে হচ্ছে রাজাপালং এর ভৌগলিক অবস্থান তাই এটি ঐতিহাসিক ভাবে পাংল এর রাজধানী হিসেবে সমাদৃত। এই ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি রাজাপালং এর রাজা হিসেবে স্বীকৃতি পান।

রাজাপালং ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ নিয়ে রাজাপালং ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান সাথে একান্ত স্বাক্ষাতকার গ্রহণকালে তিনি জানান ক্ষমতা বিকেন্দ্রীকরণ দেশ জাতী সমাজের প্রত্যেক মানুষের জন্য মঙ্গলজনক। বর্তমান রাজাপালং ইউনিয়ন উখিয়া উপজেলার একটি বৃহত্তর ইউনিয়ন হিসেবে পরিচিত এই ইউনিয়নে ষাট হাজারের কাছাকাছি ভোটার সংখ্যা আছে নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় এই ইউনিয়ন।

স্থানীয় সরকার নির্বাচন হয়তো আর বেশিদিন দেরি নেই তার আগে যদি এই ইউনিয়নকে তিনভাগে বিভাজন করা হয় তাহলে এই এলাকায় বসবাসরত জনসাধারণ দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকারের বরাদ্দকৃত যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। এতে করে সমাজ ও রাস্ট্র উন্নত হবে নানাবিধ সুবিধা পাবে জনগন সৃষ্টি হবে নতুন নতুন নেতৃত্ব ও কর্মসংস্থান। তিনি বলেন ১,২,৩ নং ওয়ার্ড নিয়ে রাজাপালং ইউনিয়ন ৪,৫,৬ নিয়ে উখিয়া সদর ইউনিয়ন এবং ৭,৮,৯ নিয়ে গঠিত হতে পারে ওয়ালাপালং ইউনিয়ন পরিষদ। তিনি উদাহরণ দিয়ে দেখিয়ে দেন যদি তিনহাজার সাতশতো তেরো জন ভোটার নিয়ে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন চলতে পারে তবে কেন ষাটহাজার ভোটার নিয়ে রাজাপালং ইউনিয়ন পরিষদে ভাগ করে তিনটি ইউনিয়ন করা যাবেনা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন