প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে টিসিবির পণ্য ডিলার কর্তৃক দুর্গন্ধযুক্ত চিনি বিক্রয়ের অভিযোগ

মোঃ খোরশেদ আলম, ব্যুরো চিফ রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নে টিসিবি র পন্য বিক্রয় চলমান রহিয়াছে, তারিখ ২৬/০২/২০২৬ইং রোজ বৃহস্পতিবার একই ইউনিয়নে দুইজন ডিলারের পরিবেশনায় সকাল থেকে টিসিবির পণ্য বিক্রয় করছেন।

তবে অন্যান্য পণ্য মানসম্মত থাকলেও চিনি থেকে বেরিয়ে আসছে দুর্গন্ধ এই দুর্গন্ধযুক্ত চিনি ভক্তারা ক্রয় করতে অনীহা প্রকাশ করলে জোরপূর্বক দেওয়া হচ্ছে ভক্তাদের।

টিসিবির পণ্য বিক্রয় কারি প্রতিষ্ঠান মেসার্স নাকিব এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, এই চিনির বস্তাগুলো সরকারি বরাদ্দ আমাকে বিক্রয়ের জন্য দিয়েছেন অতএব আমাকে বিক্রয় করতেই হবে।
অথচ পাশেই অন্য আরেকজন (ডিলার) পরিবেশক মানসম্মত সাদা চিনি ভক্তাদের মাঝে বিক্রয় করছেন।

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করলেও এখন পর্যন্ত কোন আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় নাই।

দুর্গন্ধ যুক্ত চিনি এলাকার মানুষ নিতে আগ্রহী না। ভক্তাদের দাবি অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।পবিত্র রমজান মাসে বিক্রয়কে কেন্দ্র করে, এমন ঘটনার জন্ম হচ্ছে। জনমনে কর্তৃপক্ষকে নিয়ে সমালোচনা ঝড় উঠেছে।

স্থানীয় কার্ড ধারি টিসিবির ভক্তরা দুর্গন্ধযুক্ত চিনি ক্রয়ের অনিহা প্রকাশ করলে জোরপূর্বক দেওয়া হচ্ছে এবং পরিবেশক কর্তৃক ভক্তাদের বলা হচ্ছে পণ্য ক্রয় না করলে টিসিবির কার্ড বাতিল বলে গণ্য করা হইবে।

বিষয়টি নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসককে অবগত করা হইলে এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। জরুরি ভিত্তিতে তদন্ত পূর্বক ব্যবস্থা নিতে ভুক্তভোগীদের অভিযোগ ,প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন