প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক

পাবনার ভাঙ্গুড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাপস পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন প্রধান অতিথি পাবনা-৩ এর সংসদ সদস্য মাওলানা আলী আছগার। তিনি তার বক্তব্যে বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আমিরুল ইসলাম মহির, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের এক অংশের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক,আরেক অংশের সভাপতি মো. রায়হান আলী,খান মরিচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন খান মিঠু, ভাঙ্গুড়া বিএম কলেজের অধ্যক্ষ বদরুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম বুরুজ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিঁরুজ্জামান মাসুম, বণিক সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন বাহার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিখন সরকার এবং ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন অনার্স কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়নের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন মহল উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন