প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ভারতীয় মদ ২৩ বোতল ও ১ টি নৌকা আটক

ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা ব্যাটালিয়ন(৩১ বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ২৩ বোতল এবং নৌকা ০১টি আটক করা হয়।
লেঃ কর্নেল তৌহিদুল বারী, পিএসসি পরিচালক অধিনায়ক
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৪:৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ভবানীপুর বিওপি’র ০৬ সদস্যের একটি বিশেষ টহল দল কর্তৃক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৫২/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন এর সোমেশ্বরী নদী হতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ২৩ বোতল এবং নৌকা ০১টি আটক করে। আটককৃত মদ এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন