প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

রক্তের ঋণ

তাছলিমা আক্তার মুক্তা

যাদের ত্যাগের বিনিময়ে
ভাষা হয়েছে স্বাধীন ,
কেউ কোনো দিন ভুলো না
তাদের রক্তের ঋণ ,

মোরা যে ভাষাতে কথা বলে
মিটাই মনের আশা ,
সেই তো মোদের ছিনিয়ে আনা
বাংলা মায়ের ভাষা ।

শফিক রফিক সালাম বরকত
জব্বরের মতো অনেকে ,
নাম না জানা রক্তদাতা বীর
জেগে আছে বাংলা প্রাতে।

একুশ আমার বাংলা মায়ের
একুশ শহীদের আত্মায় ,
রক্ত দিয়ে সাজানো মুড়ানো
ভুলার সাধ্য কারো নাই ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন