তোমাকে দেখিনা বহুকাল💔💔
কামরুন তানিয়া
তোমাকে দেখিনা বহুকাল,
জনম আমার যায় ফুরিয়ে
বেলা বহে কবরের প্রান্তে।
তোমাকে দেখিনা বহুকাল,
ভালোবাসাটা আজ মরিচীকায় জমাটবদ্ধ।
তুমি নেই বলে হয় না ভালোবাসার পরিচর্যা,
হয়না লেখা ডাইরির পাতায় তোমার নামে লেখা নীল খামের চিঠি।
তুমি নেই বলে আমার জীবনের
কেয়া তরী মাঝি হীন ভাসমান তরী।
তোমাকে দেখিনা বহুকাল,
তুমি রবে দেখা,অদেখায় আজীবন।
হৃদয়ের স্পন্দে আজোও একার মধ্যে
তোমার বসবাস।
তোমার রেখে যাওয়া স্পর্শতায়
খুঁজে ফিরি অনাদিকালের হৃদয় জুড়ানো স্পর্শ।
তোমাকে দেখিনা বহুকাল💔💔