৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, সিআইডি সদর দপ্তর, ঢাকায় সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম মহোদয়ের সাথে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (JICA)-এর একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন-
1. Mr. SHOJI Akihiro, JICA Expert (Chief Advisor), JICA–BCC–BASIS Technical Cooperation Project (TCP)
2. Ms. KATSUKI Naho, JICA Expert (Project Coordinator), JICA–BCC–BASIS Technical Cooperation Project (TCP)
3. Ms. Farzana Sharlin, Admin Officer, JICA–BCC–BASIS Technical Cooperation Project (TCP)�
সৌজন্য সাক্ষাৎকালে সিআইডি প্রধান জাইকা প্রতিনিধিদলকে বাংলাদেশ পুলিশের প্রতি জাইকার দীর্ঘদিনের সহযোগিতা বিশেষ করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তের শক্ত ভিত্তি তৈরিতে তাদের ভুমিকার কথা উল্লেখ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে Japan Debt Cancellation Fund (JDCF)-এর অবদানের কথা স্মরণ করেন, যা ২০১০-এর দশকের শেষভাগে সিআইডি ও বাংলাদেশ পুলিশের ফরেনসিক ও তদন্ত সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আলোচনায় উভয় পক্ষই প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং পেশাগত মান উন্নয়নে ভবিষ্যতেও একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক