প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ভাঙ্গুড়ায় বিএনপির বিশাল জনসভা: ঐক্যবদ্ধ হওয়ার আহবান তুহিনের

মোঃ আব্দুল আজিজ, ব্যবস্থাপনা সম্পাদক, উজ্জ্বল বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রি অনার্স কলেজ মাঠে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় পাবনা-৩ এর ধানের শীষের প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন তার বক্তব্যে বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা হবে। এই অঞ্চলের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিই আমার প্রধান লক্ষ্য।”
গতকাল ৮ ফেব্রুয়ারি (রবিবার) উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোকের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাবনা জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আজিজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন রাজু, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আখিঁরুজ্জামান মাসুমসহ স্থানীয় হাজার হাজার নেতৃবৃন্দ।
দেখা যায়, কৃষিবিদ হাসান জাফির তুহিনের ধানের শীষের এই নির্বাচনী জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে জনসমুদ্র পরিণত হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন