ময়মনসিংহের মুক্তাগাছায় ১০ দলীয় ঐক্যজোটের উদ্যোগে এক বিশাল গণমিছিল ও নির্বাচনী প্রচারণা জনসভা অনুষ্ঠিত হয়েছে। গণমিছিল শুরু হতেই মুহূর্তের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে এবং পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
মঙ্গলবার (তারিখ) বিকেলে মুক্তাগাছা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি। পরে মুক্তাগাছা নতুন বাজার সংলগ্ন আর কে হাই স্কুল খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের নির্বাচনী প্রচারণা জনসভায় মিলিত হয়। মিছিলে জোটের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ১০ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,
“মুক্তাগাছায় আর কোনো চান্দাবাজি চলবে না, দুর্নীতিবাজদের আর ছাড় দেওয়া হবে না। অফিস-আদালত, বাজার কিংবা কর্মস্থানে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন,
“নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মস্থানের ব্যবস্থা করা হবে। চাকরি ও কর্মসংস্থানে নারীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।”
এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন,
“জনগণের ভোটে নির্বাচিত হলে মুক্তাগাছাকে একটি দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলা হবে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
সমাবেশে জোটের অন্যান্য নেতৃবৃন্দ বলেন, মুক্তাগাছার রাজপথ ও মাঠে জনতার এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। তারা আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গণমিছিল ও জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরো সময়জুড়ে এলাকায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসমর্থনের দৃশ্য।

হাকীম মোঃ আবুল কালাম জেলা প্রতিনিধি,ময়মনসিংহ 