প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

রূপগঞ্জের পাবই গ্রামে যুবদলের নতুন ক্লাব উদ্বোধন

মোঃ আবুল কালাম আজাদ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই গ্রামে জাতীয়তাবাদী যুবদলের একটি নতুন ক্লাবের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হোসেন রকি। ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন মোল্লা ।
​অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নূর আলম, ফারুক, নিজাম, সোহরাব মিয়া, আলী আকবর, লোকমান হোসেন, ফয়সাল ভূঁইয়া ও সানি। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল হোসেন রকি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। ক্লাব উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও ভোট চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন