প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

পিএসএল নিলামে বাংলাদেশের ৫০ জন

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক

পাকিস্তান সুপার লিগ ২০২৬–এর নিলামের জন্য বাংলাদেশ থেকে মোট ৫০ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। বাংলাদেশের শক্তিশালী এই তালিকায় রয়েছেন অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ও।
নিলামের আগেই বড় খবর— মোস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। ফলে এবারের নিলামে তিনি থাকছেন না।
নিবন্ধিত বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আলোচিত নামগুলো হল—সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ।
২৬ মার্চ থেকে শুরু পিএসএলের জন্য আগামী ১১ ফেব্রুয়ারি হবে নিলাম।
পিএসএল ২০২৬ নিলামে নিবন্ধিত বাংলাদেশি খেলোয়াড়দের তালিকা:
ভিত্তিমূল্য ২ কোটি ২০ লাখ রুপি
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, জাকির হাসান
ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ রুপি
রিশাদ হোসেন, হাসান মাহমুদ, জিসান আলম, লিটন দাস, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়, তানভির ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান, রিপন মণ্ডল, শেখ মেহেদী, শামীম হোসেন পাটোয়ারি, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি।
ভিত্তিমূল্য ৬০ লাখ রুপি
আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, আফিফ হোসেন ধ্রুব, আহরার আমিন, আকবর আলী, আলিস আল ইসলাম, আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম জুনিয়র, জাকের আলী, খালেদ আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, নাসির হোসেন, সাব্বির রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাইম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাঈম হাসান, রাকিবুল হাসান, রনি তালুকদার, সাইফ হাসান, শহিদুল ইসলাম, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন