প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

গোদাগাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাক খাদে

মোঃ সুজন আহাম্মেদ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সড়কের পাশে খাদে পড়ে চালক আহত হয়েছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মহিশালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলার সময় হঠাৎ করে ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একপর্যায়ে সেটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন