মরুভূমির তপ্ত বালু আর কঠোর অনুশাসনের পাঠ চুকিয়ে দেশের অতন্দ্র প্রহরী হিসেবে শপথ নিয়েছেন সৌদি আরবের একদল লড়াকু নারী। এর মধ্য দিয়ে সৌদি আরবের ইতিহাসে যুক্ত হলো আরও একটি সোনালী অধ্যায়। গত সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ৩২৮ জন নারী নিরাপত্তা কর্মীর এক বর্ণাঢ্য গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘উইমেন’স ট্রেনিং ইনস্টিটিউট’-এ আয়োজিত এই অনুষ্ঠানে বেসিক ইন্ডিভিজুয়াল কোয়ালিফিকেশন কোর্সের অষ্টম ব্যাচের এই অকুতোভয় নারীরা তাদের নিবিড় প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বাহিনীতে যোগ দেন।

লুৎফুর রহমান রাকিব, উজ্জ্বল বাংলাদেশ