প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
জন্মদিনে
আরিফ চৌধুরী
আমিতো কবি হতে এসেছিলাম
তোমাদের সৌন্দর্যের সভায়
সীমাহীন পৃথিবীতে
সত্যকে আঁকড়ে ধরে
জীবনের অজানা পথচলা
আজও থামলোনা,
জানিনা কতটুকু দিগন্তের পথ
পেরোলে আমি ছুঁতে পারবো
তোমাদের সৌন্দর্যের
ভালোবাসার ঠিকানা,
হে মানুষ।