টাঙ্গাইলে ভূঞাপুর নিকরাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে বক্তব্য দিয়েছেন বিএনপি মনোনীত। প্রার্থী, সাবেক উপমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
সম্প্রতি কোনাবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশস্থলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ই হবে পরিবর্তনের বার্তা।
সমাবেশে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

খন্দকার আউয়াল ভাসানী (টাঙ্গাইল) 