প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

ঢাবি’র ৬টি প্রবেশমুখে চেকপোস্ট

ইউ বি টিভি ডেস্ক

নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৬টি প্রবেশমুখে চেকপোস্ট বসানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।

প্রবেশমুখগুলো হলো- নীলক্ষেত, পলাশী, শাহবাগ, বার্ন ইন্সটিটিউট, দোয়েল চত্বর এবং শহীদ মিনার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সোমবার দুপুর থেকে আগামী সোমবার দুপুর পর্যন্ত এই চেকপোস্টের কার্যক্রম চলবে। এ সময় নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

দুর্গোৎসব চলাকালে ঢাবি এলাকায় আতশবাজি না করার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আগত সকল পুণ্যার্থী ও দর্শনার্থীদের কাছেও পূজার নিরাপত্তা বিষয়ে সতর্ক থাকতে এবং সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ মাহিদুল হাসান সরকার, উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), সহ-সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন