প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ীতে হাতপাখার নির্বাচনী গণসংযোগ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ, উজ্জ্বল বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন নির্বাচনী গণসংযোগ করেছেন।

আজ মঙ্গলবার ( ৩১শে জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়াল ইউনিয়নের আড়িয়াল বাজার ও ফজুশাহ বাজারে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ-২ আসনের মনোনীত প্রার্থী কেএম বিল্লাল হোসেন বাজারের প্রতিটি দোকানদার ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

গণসংযোগ শেষে ফজুশাহ বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তব্যে কেএম বিল্লাল হোসাইন বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি দুর্নীতি ও অনিয়মমুক্ত সমাজ গঠনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

গণসংযোগ চলাকালে প্রার্থী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনে তাদের সক্রিয় সমর্থন কামনা করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন