প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

‎ইসলামপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

‎ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ

‎জামালপুরের ইসলামপুর উপজেলায় জোরপূর্বক জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী মো. ছাইদুজ্জামান।
‎
‎মো. ছাইদুজ্জামান উপজেলার পূর্ব গামারিয়া উজানপাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগে জানান, পৈতৃক সূত্রে প্রাপ্ত তাঁর মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে মজিবুর রহমান গং জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছে।
‎
‎লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময় জমিতে অনধিকার প্রবেশ করে চাষাবাদ ও বসতবাড়ি নির্মাণে বাধা দিয়ে আসছেন।
‎
‎অভিযোগে মো. মজিবুর রহমান, সুমন মিয়া, জাকির হোসেন, মনোয়ারা বেগম, আবদুল গণি ও মনোয়ার হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
‎
‎ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ১৫ জানুয়ারি সকালে অভিযুক্তরা তাঁর জমিতে প্রবেশ করে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
‎
‎মো. ছাইদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারের সদস্যদের নানা ধরনের হয়রানি করা হচ্ছে। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।
‎
‎তিনি আরও বলেন, গত ২৯ জানুয়ারি সকালে জমিতে ধান রোপণ করতে গেলে অভিযুক্তরা তাঁকে বাধা দেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন। এ সময় পরিবারের সদস্যদের ওপর লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
‎
‎ভুক্তভোগী দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন