বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পালন করেন মিঠাছড়া উচ্চ বিদ্যালয়। এই সময় শিক্ষার্থী অভিভাবক ও দর্শকদের সমাগম ছিলো বেশ প্রশংসনীয়।
চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান মিঠাছরা উচ্চ বিদ্যালয় বৃহস্পতিবার (২৯ জানুয়ারী, ২৬) দিন ব্যাপি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেন এই অনুষ্ঠান।
দিন ব্যাপি এই অনুষ্ঠান কে তিন ভাগে ভাগ করে উদযাপন করা হয়। সকালে জাতীয় সংগীত এর সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা।দুপর ১টা পর্যন্ত চলে এই বিভাগের অংশগ্রহনে বিভিন্ন ক্রীড়া আয়োজন।যার মধ্যে সবচেয়ে নজর কাড়ে সাবেক ছাত্রদের অংশ গ্রহণে দৌড় প্রতিযোগীতা।এই সময় উপস্থিত থাকেন ও বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন। তিনি বিদ্যালয়ের সুন্দর পরিবেশ দেখে অভিভূত হন এবং প্রশংসা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলমের সভাপতিত্বে, সিনিয়র শিক্ষক কামরুল হাসান ও রোজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয় এ সময় অতিথিদের আসন অলংকৃত করেন বিদ্যালয়ের কমিটি পর্ষদের সম্মানিত সভাপতি আনোয়ারুল হক, মিঠাছরা বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন, অভিভাবক সদস্য হেলাল উদ্দিন সহ রাজনৈতিক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
বিকেল দুইটা থেকে শুরু হয় বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান। দেশাত্মবোধক, পল্লীগীতি ও নৃতাংশ নিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনে থাকেন এত বিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আশুতোষ দাশ, কমিটির সভাপতি আনোয়ারুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিঠাছড়া এ. টি. একাডেমির প্রধান শিক্ষক জামাল উদ্দিন সহ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সুন্দর ও শৃঙ্খলা সাথে উদযাপন করতে পেরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম সন্তুষ্টি ও সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামনে আরো সুন্দর উদযাপন করার প্রতিশ্রুতি দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।

মো: জামাল উদ্দিন, স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ