প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

তাড়াশে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ রেজার ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ ‎

খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ

 

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ–৩ (তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোঃ ইলিয়াছ রেজা রবিন নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ করেছেন।

‎

‎

‎শুক্রবার তাড়াশ উপজেলার ঐতিহ্যবাহী শাহ শরীফ জিন্দানী মাজার শরীফ প্রাঙ্গণে গণসংযোগ করেন তিনি। এ সময় মাজারে জিয়ারত শেষে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

‎প্রচারণাকালে তিনি তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কাতে ভোট প্রার্থনা করেন।

‎

‎মোঃ ইলিয়াছ রেজা রবিন বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই তার নির্বাচনে অংশগ্রহণের মূল লক্ষ্য।

‎

‎

‎তিনি আরও জানান, নির্বাচিত হলে তাড়াশ, রায়গঞ্জ ও সলঙ্গা এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

‎

‎

‎এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তার সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রচারণাকে কেন্দ্র করে শাহ শরীফ জিন্দানী মাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন