প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

মুন্সিগঞ্জ-এক আসনে ধানের শীষ এর গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ চলছে

মোঃ সুজন বেপারী, উজ্জ্বল বাংলাদেশ

মুন্সিগঞ্জ-এক আসনে (শ্রীনগর-সিরাজদিখান) বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ বলেছেন, ধানের শীষ এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ চলছে সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা উৎসব মুখর পরিবেশে ধানের শীষের জন্য চালাচ্ছেন প্রচার প্রচারণা।

বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী শেখ আব্দুল্লাহ বলেন, মাদক আজ সমাজের সবচেয়ে বড় অভিশাপ। যুবসমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নির্বাচিত হলে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ-১ আসনকে মাদকমুক্ত করতে কাজ করবো।

তিনি আরও বলেন, এ অঞ্চলে শিল্পায়ন ও উচ্চশিক্ষার অভাব রয়েছে। তাই কর্মসংস্থান সৃষ্টি ও শিক্ষার মান উন্নয়নে মুন্সীগঞ্জে একটি ইপিজেড এবং একটি আধুনিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেবো। এতে হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হবে।

মুন্সিগঞ্জ এক আসনের প্রতিটি গ্রাম হাট বাজার যেখানে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এক কথায় বলতে গেলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দিবে তাদের আশার প্রতিফলন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন এবং ভিডিও নিউজ এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টাঃ মো: মাহিদুল হাসান সরকার, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ মো: আ: হান্নান মিলন, সহকারী সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদকঃ মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদক: মোঃ ফারুক হোসাইন, বার্তা সম্পাদকঃ মো: মিজানুর সরকার

প্রিন্ট করুন