প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

মুন্সিগঞ্জ-২ আসনে গণজোয়ারে ধানের শীষ: সক্রিয় ভূমিকায় এড: আব্দুস সালাম

মোঃ সুজন বেপারী. উজ্জ্বল বাংলাদেশ

মুন্সিগঞ্জ-২ আসনে (টঙ্গীবাড়ী-লৌহজং) বিএনপি ধানের শীষ মনোনীত প্রার্থী হলেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ধানের শীষ এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ চলছে সকাল থেকে রাত পর্যন্ত দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনতা উৎসব মুখর পরিবেশে ধানের শীষের জন্য চালাচ্ছেন প্রচার প্রচারণা।

মুন্সিগঞ্জ দুই আসনের প্রতিটি গ্রাম হাট বাজার যেখানে যাচ্ছি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। এক কথায় বলতে গেলে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে দেখিয়ে দিবে তাদের আশার প্রতিফলন।

মুন্সিগঞ্জ দুই আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছিলো সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে। দীর্ঘদিন দলের নিষ্ক্রিয় এবং বিএনপি থেকে পদত্যাগ করা সিনহাকে মনোনয়ন দিলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় বিএনপিতে। এরমধ্যে নব্বই উর্ধ্ব মিজানুর রহমান সিনহা সম্প্রতি শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি ভিত্তিতে সিঙ্গাপুর নেওয়া হয়।

এমন অবস্থায় বুধবার রাতে এ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করে দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। সালাম আজাদ দীর্ঘ বছর যাবত এলাকায় কাজ করে আসছেন এবং আন্দোলন সংগ্রামে রেখেছেন সক্রিয় ভূমিকা। একাধিকবার কারাবরণও করেছেন সালাম আজাদ।

দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, বিএনপি নির্বাচিত হলে সরকার হবে গণবান্ধব ও জনগণের সরকার ও দীর্ঘমেয়াদি উন্নয়ন গণতন্ত্র প্রতিষ্ঠা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে দলীয় প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরও বলেছেন আমার এলাকায় মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত রাখব৷কোন দুর্বৃত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকসেবীদের সাথে সঙ্গ দিব না তাদের এলাকায় থাকতে দিবো না৷ কোন মাদক ব্যবসায়ী এলাকায় থাকতে পারবে না। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করবেন৷ আমরা মন্ত্রী সভায় গেলে আমরা এলাকার অপূর্ণ কাজগুলো সম্পন্ন করবো।

প্রধান উপদেষ্টাঃ মোঃ সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সংগঠক), উপদেষ্টাঃ মোঃ আঃ হান্নান মিলন, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রাজিবুল করিম রোমিও-এম, এস, এস (সমাজ কর্ম), নির্বাহী সম্পাদকঃ মোঃ ফারুক হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ আব্দুল আজিজ, সহ-ব্যবস্থাপনা সম্পাদকঃ খন্দকার আউয়াল ভাসানী, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

প্রিন্ট করুন